
খুলনার ডুমুরিয়ায় বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুর বারী হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক কুদরতে আমীর এজাজ খান ও উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজসহ ১৩০ নেতা-কর্মীর নামে মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) তারেক রাইয়ান বাদী হয়ে মামলাটি করেন।
এর আগে গতকাল শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডুমুরিয়া বাজার থেকে পদযাত্রা কর্মসূচি করে বিএনপি। পদযাত্রাটি ডুমুরিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় পুলিশ লাঠিপেটা করে বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
এ ব্যাপারে ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মুক্ত রায় চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার বিএনপির নেতা-কর্মীরা নাশকতা সৃষ্টির জন্য ডুমুরিয়া হাইস্কুলের সামনে জড়ো হয়। সেখান থেকে আফজাল হোসেন খান নামে একজনকে গ্রেপ্তার করা হয়।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে