
চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ সময় খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
উপজেলার পৌর সদর বাজার এলাকায় গতকাল বুধবার রাত ১০টার দিকে এ সমাবেশ হয়। সমাবেশ শেষে হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন রাজুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির সদস্য জহিরুল আলম জহুর, উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল, উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা প্রমুখ।
বক্তারা জানান, কৃষক দলের নেতা নাছিরকে (৪৩) যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা দেখলে এটা স্পষ্টতই পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সবার ধারণা হবে। আর এই খুনের সঙ্গে পেশাদার খুনি জড়িত থাকারও প্রমাণ মেলে। হত্যাকারীরা চলন্ত মোটরসাইকেলে থাকা নাছিরকে পেছন থেকে ঘাড়ে কোপ দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল জানান, তাঁরা হত্যাকারীদের চিহ্নিত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে সময় দিয়েছেন। অন্যথায় দলের পক্ষ থেকে তাঁরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন।
এদিকে এখনো এই হত্যার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। দলীয় সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের ঘটনায় পরিবার ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পৃথক দুটি মামলা করার প্রস্তুতি চলছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে আজ বৃহস্পতিবার বিকেলে লাশ বাড়িতে এনে দাফনের ব্যবস্থা করা হবে। এরপর মামলা করা হবে।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ তদন্তকাজ অব্যাহত রেখেছে।
প্রসঙ্গত, গতকাল বুধবার নিজ বাড়িতে ইফতার শেষে মোটরসাইকেল নিয়ে বাইরে যাওয়ার সময় দুর্বৃত্তরা নাছিরকে কুপিয়ে হত্যা করে। নাছির বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকার বাসিন্দা।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে