
কুষ্টিয়ার দৌলতপুরে গতকাল শনিবার দুপুরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুষ্টিয়ার দৌলতপুর ছাত্রদলের আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়ককে বহিষ্কার করা হয়। ওই দিন রাতে উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীমকে দলের প্রাথমিক সদস্যপদসহ সবকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কুষ্টিয়া জেলা শাখার দপ্তর সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপলের সিদ্ধান্তক্রমে তাঁদের বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া একই বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে সাংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ আনা হলেও কী ধরনের শৃঙ্খলা ভঙ্গ তা উল্লেখ করা হয়নি।
তবে এ বিষয়ে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘দৌলতপুর সাব-রেজিস্ট্রার অফিসে চাঁদাবাজি এবং দলের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ পেয়েছিলাম। তার ভিত্তিতে তদন্ত করে সত্যতা প্রমাণিত হওয়ায় কেন্দ্রের নির্দেশক্রমে তাঁকে বহিষ্কার করা হয়েছে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে