
সাতক্ষীরার পাটকেলঘাটায় খুলনা থেকে আসা তাবলিগ-জামাতের একজন সাথির মৃত্যু হয়েছে। মসজিদ দোতলার ছাদ থেকে কাপড় আনতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায় সে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত কিশোর খুলনার দীঘলিয়া গ্রামের আমিরুল মল্লিকের ছেলে সুজন মল্লিক (১৬)। এসএসসি পরীক্ষা শেষে ১৩ জন ছাত্র এবং সাতজন মুরব্বিসহ তিন দিনের জামাতে এসেছিল তারা।
স্থানীয় মুসল্লি রবিউল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পাটকেলঘাটা থানার জুসখোলা জামে মসজিদের দোতলায় কাপড় শুকাতে দেয় জামাতের সাথিরা। সেই কাপড় আনতে দুজন ছাদের দোতলায় ওঠে। সেখানে সুজন পাশের বৈদ্যুতিক তার স্পর্শ করলে বৈদ্যুতিক ভোল্টের ধাক্কায় সে নিচে পড়ে যায়। পরে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
জুসখোলা ইউনিয়নের ইউপি সদস্য রোস্তম আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৩ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে