
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় খুলনায় বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ
সোমবার রাতে খুলনা ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের সামনে এই বিক্ষোভ হয়।
এর আগে সাড়ে ৯টার দিকে নগরীর জাতিসংঘ পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর শামসুর রহমান রোডে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন অফিস প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা ভারতে বাংলাদেশ বিরোধী প্রচারের বিরুদ্ধে স্লোগান দেন।

এদিকে সন্ধ্যার পর থেকেই খুলনা ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে