চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় সিরাজুল ইসলাম (৫৫) নামের এক ব্যাটারিচালিত অটোভ্যানের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোভ্যানের এক যাত্রী। আজ শনিবার বিকেলে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক সড়কের আটমাইল নবীননগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার শ্রীরামপুর গ্রামের মৃত কুরন জোয়ারদারের ছেলে। আহত যাত্রী হলেন একই এলাকার সমসের আলীর ছেলে আব্দুল কুদ্দুস।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের পরিদর্শক হারুন অর রশিদ। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, আজ বিকেল ৪টার দিকে ভুট্টাবোঝাই একটি অটোভ্যান স্থানীয় সরোজগঞ্জ হাটে যাচ্ছিল। পথে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের আটমাইল নবীননগরে পৌঁছালে ঝিনাইদহগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান অটোভ্যানের চালক সিরাজুল। আহত হন ভ্যানের যাত্রী আব্দুল কুদ্দুস। তাঁকে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় সিরাজুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। ট্রাকটি জব্দ করে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১২ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে