ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমনের দুজন যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও তিনযাত্রী। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে শৈলকুপা উপজেলার বড়দা নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত সবাই ইঞ্জিনচালিত নসিমনের যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের বড়দা এলাকায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা পরিবহনের একটি বাস পেছন থেকে পান বোঝায় নসিমনটিকে ধাক্কা দেয়। এ সময় নসিমনে থাকা পান ব্যবসায়ী খোকন (২৩) ঘটনাস্থলে মারা যান এবং তিনজন গুরুতর আহত হন।
আহতদের মধ্যে মহাদেব কুমার (৫৮) নামে একজনকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর আহত নসিমনের চালক আবু হাসেম, আহাদ আলী ও আব্দুল সাত্তারকে চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি মেম্বার আকিবুল ইসলাম বলেন, ‘ভায়না গ্রামের পান ব্যবসায়ী খোকন, মহাদেবসহ ছয়জন দুপুরে গ্রাম থেকে নসিমনে করে পাননিয়ে শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে বিক্রি করতে গিয়েছিল। পরে জানতে পারলাম কুষ্টিয়া থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা পরিবহনের একটি বাস নাসিমনকে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে।’
এ ব্যাপারে ঝিনাইদহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘাতক বাসটি আটক করেছি।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে