খুলনা মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হাওলাদারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৬ ফেব্রুয়ারি) নগরীর মুসলমানপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গোয়েন্দা কার্যালয়ে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সদরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সেগুলো অনুসন্ধান করা হচ্ছে। আগামীকাল সোমবার তাঁকে আদালতে পাঠানো হবে।
সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর জাকির গা ঢাকা দেন। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তিনি এলাকায় ফিরে আসেন এবং দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন।

চর্চা ও সংরক্ষণের অভাবে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা এসব ভাষা রক্ষায় সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
৭ মিনিট আগে
বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ ঘণ্টা আগে