বাগেরহাটের চিতলমারীতে আহাদ পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের চিতলমারী ব্রাঞ্চ অফিসের ডেলিভারিম্যানকে মারধরের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে এই কুরিয়ার সার্ভিসের চিতলমারী ব্রাঞ্চ অফিসের ব্যবস্থাপক মঈনুল ইসলাম সুইট বাদী হয়ে চিতলমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা শহীদ মিনার মোড় এলাকায় তাঁকে মারধর করা হয়। ভুক্তভোগীর নাম মুকুল শেখ (৩০)। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত মুকুল শেখ বলেন, গতকাল সন্ধ্যায় চিতলমারী বাজারের শহীদ মিনার এলাকায় একটি দোকানের মালামাল সরবরাহ করতে গেলে সুজন শেখ ও তোতা শেখের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লোক তাঁকে মালামাল ও ভ্যানসহ আটক করে রাখে। এ সময় তাঁরা তাকে মারধর করে টাকা দাবি করে। টাকা না দিলে কুরিয়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করবে বলে হুমকি দেয়। আটক ও মারধরের খবর পেয়ে অপর ডেলিভারিম্যান ফায়জুল মোল্লাসহ অন্যরা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপক মঈনুল ইসলাম সুইট বলেন, ‘কুরিয়ার সার্ভিসের চিতলমারী ব্রাঞ্চ অফিস দেওয়ার পর থেকেই সুজন শেখ ও তোতা শেখের নেতৃত্বে কিছু লোক মালামাল ও কুরিয়ার সার্ভিসের ক্ষতিসহ জীবননাশের হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় তিন দিন আগে তাঁরা ঝামেলা করলে থানায় অভিযোগ দিলে পুলিশ এসে বিষয়টি সুরাহা করে দেয়। কিন্তু গতকাল সন্ধ্যায় মাল সরবরাহ করতে গেলে তাঁরা পুনরায় ডেলিভারিম্যান মুকুলকে মালসহ আটকে রেখে মারধর করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
অভিযোগের বিষয়ে সুজন শেখ ও তোতা শেখ বলেন, ‘কুরিয়ার সার্ভিস-টার্ভিস বুঝি না। ওই গাড়ির মাল আমরা আনলোড এবং মালামাল সরবরাহ করব। যদি কেউ পারে তো ঠেকাক।’
এই কুরিয়ার সার্ভিসের মালিক আব্দুল আহাদ মোল্লা বলেন, ‘কুরিয়ার সার্ভিস আইনে সার্ভিসের নিজস্ব লোক পণ্য লোড আনলোড ও সরবরাহ করবে। এ জন্য সরকার আমাকে লাইসেন্স দিয়েছে। তাই আমি চিতলমারী ব্রাঞ্চ অফিসে পাঁচজন লোক নিয়োগ দিয়েছি। আমার লোক ও মালের ক্ষতি করলে অবশ্যই আমি আইনের আশ্রয় নেব।’
চিতলমারী থানার উপপরিদর্শক (এসআই) এস এম নাজমুল হাসান বলেন, ‘৩-৪ দিন আগে কুরিয়ার সার্ভিসের বিষয় নিয়ে আমাকে থানা থেকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে উভয় পক্ষের কথা শুনে নিয়ম অনুযায়ী পণ্য সরবরাহ করতে বলি। কারণ কুরিয়ার সার্ভিসের মালামাল তার নিজস্ব লোকেই সরবরাহ করে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে