
প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানকে মোংলা বন্দর ব্যবহারের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। আজ বুধবার সকালে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই আহ্বান জানান।
এম সাখাওয়াত হোসেন বলেন, মোংলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর। ভৌগোলিক অবস্থান বিবেচনায় এই সমুদ্রবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজধানী ঢাকা থেকে বন্দরটির সড়কপথে দূরত্ব মাত্র ২১০ কিলোমিটার। এ ছাড়া বন্দরটির সঙ্গে ঢাকাসহ দেশের অন্যান্য প্রান্তের সড়কযোগাযোগের পাশাপাশি রেল ও নৌযোগাযোগ রয়েছে। এ জন্য মোংলা বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। বন্দরের সক্ষমতা কয়েক গুণ বাড়ানো হবে। এতে মোংলা বন্দর ব্যবহারকারী যেমন বাড়বে, তেমনি চট্টগ্রাম বন্দরের ওপর চাপও কমবে।
নৌপরিবহন উপদেষ্টা আরও বলেন, ‘দেশের অর্থনীতিতে মোংলা বন্দর গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বন্দরের প্রচার-প্রচারণা তেমন নেই। বন্দর বলতে মানুষ চট্টগ্রামকেই বোঝে। এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। এ জন্য আমরা বিভিন্ন রাষ্ট্রদূত ও বিদেশি অ্যাম্বাসি অফিসকে প্রচার-প্রচারণা চালানোর অনুরোধ করেছি। সঙ্গে সঙ্গে সমুদ্রগামী সব জাহাজ ও সমুদ্রকেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করা প্রতিষ্ঠানকেও মোংলা বন্দরের প্রচার-প্রচারণা চালাতে বলা হয়েছে।’
আজ সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলনকক্ষে বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা। পরে মোংলা পশুর চ্যানেলের বিভিন্ন এলাকা, ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ভিটিএমআইএস) ও বজ্র ব্যবস্থাপনা এলাকা এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট এরিয়া ও স্থায়ী বন্দর জেটি এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় বন্দরের উন্নয়নে চলমান প্রকল্পসহ নতুন নতুন প্রয়োজনীয় নানা প্রকল্প গ্রহণের আশ্বাস দেন এই উপদেষ্টা।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে