বাগেরহাটে মোংলা বন্দরের জেটিতে সাড়ে ৮ মিটার গভীরতা সম্পন্ন জাহাজ নোঙর করেছে। আজ বৃহস্পতিবার বন্দরের ৯ নম্বর জেটিতে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এম ভি মারস্ক নুসান্তরা’ জাহাজটি নোঙর করে। বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ সচিব মো. মাকরুজ্জান।
জানা গেছে, জাহাজে ৪৭৯ টিউজ কন্টেইনার রয়েছে। এর মধ্যে ৩৬৭টি টিউজ কন্টেইনারে রেডিমেড পোশাক, পাট–পাটজাত এবং হিমায়িত পণ্য বোঝাই হয়ে বিদেশে রপ্তানি হবে। এর আগে বন্দর জেটিতে যেসব জাহাজ এসেছে, তার বেশির ভাগই সাত এবং আট মিটার গভীরতা সম্পন্ন জাহাজ। জেটিতে প্রতিনিয়ত ড্রেজিং করার ফলে এই প্রথমবার সাড়ে আট মিটার গভীরতা সম্পন্ন জাহাজ ভিড়েছে।
এ ছাড়া ঢাকার সঙ্গে দূরত্ব কমে যাওয়ায় সময় ও অর্থ দুয়েরই সাশ্রয়ী হওয়ায় ব্যবসায়ীরা মোংলা বন্দর ব্যবহারে আগ্রহী হয়ে উঠছে। উল্লেখযোগ্য রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে রেডিমেড গার্মেন্টস, পাট ও পাটজাত পণ্য এবং হিমায়িত মাছ।
বন্দর কর্তৃপক্ষের উপ সচিব মো. মাকরুজ্জান বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় দক্ষিণবঙ্গের যে কয়টি প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, তার মধ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ অন্যতম। পদ্মা সেতু চালু হওয়ার সঙ্গে সঙ্গেই এ বন্দর দিয়ে রেডিমেড গার্মেন্টস পণ্যসহ বিভিন্ন পণ্য রপ্তানি শুরু হয়েছে। বন্দর কর্তৃপক্ষ বন্দরের কার্যক্রমকে আরও গতিশীল করা লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।’
তিনি অরও বলেন, ‘তারই ধারাবাহিকতায় গত ৫ জুলাই বিভিন্ন শিপিং এজেন্ট, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিভিন্ন পাট ও পাটজাত পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান, হিমায়িত মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানসহ বন্দর ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।’
মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান বলেন, ‘মোংলা বন্দর জেটিতে সাড়ে আট মিটার গভীরতা সম্পন্ন জাহাজ ভেড়ায় বন্দরের জন্য একটি নতুন অধ্যায় সূচিত হলো। বন্দরের সক্ষমতা বেড়েছে কয়েক গুন।’ পদ্মা সেতুর কল্যাণে এই বন্দর এখন বিশ্বমানের বন্দরে রূপান্তরিত হয়েছে বলেও জানান তিনি।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে