
বাগেরহাটের কচুয়ায় ১০ টাকার বিনিময়ে ঈদের নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিতরণ করেছে ‘চলো পাল্টাই’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির মধ্যে নামমাত্র মূল্যে ঈদসামগ্রী পেয়ে খুশি হতদরিদ্ররা।
আজ শনিবার বেলা ১১টায় কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দরিদ্রদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়। এ সময় রাড়িপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমা আক্তার, ব্যবসায়ী বদিউজ্জামান খোকন, রাজু আহমেদ, শাওন পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতি প্যাকেটে ঈদসামগ্রীর মধ্যে রয়েছে লাচ্ছা সেমাই, তেল, গুঁড়া দুধ, চিনি, পোলাও চাল, পেঁয়াজ ও নুডলস। ঈদের আগমুহূর্তে নামমাত্র মূল্যে ঈদসামগ্রী পেয়ে খুশি হতদরিদ্ররা। এদিন ২০৫টি দরিদ্র পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়।
১০ টাকায় ঈদসামগ্রী পাওয়া গোয়ালমাঠ গ্রামের ফারুক হোসেন বলেন, ‘পায়ে সমস্যা, ঠিকমতো চলতে পারি না। রোজায় সাহ্রি-ইফতারও ভালোভাবে করতে পারিনি। ১০ টাকায় ঈদের নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে খুব উপকার হলো।’
রহিমা বেগম নামের এক নারী বলেন, ‘বাজারের যে অবস্থা ঠিকমতো খাইতেই পারি না। এরপরে ঈদ উপলক্ষে ভালো খাবারের প্রশ্নই আসে না। ১০ টাকায় যে খাবার কিনলাম, এটা নিয়ে পরিবারের সবাইকে নিয়ে ঈদের দিন একটু ভালো খেতে পারব। যাঁরা দিয়েছেন তাঁদের জন্য দোয়া করি।’
চলো পাল্টাই সংগঠনের উদ্যোক্তা সরদার এনামুল হক শিমুল বলেন, ‘দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির সময় মানুষ খুব কষ্টে আছেন। এই জন্য এলাকার কয়েক বন্ধু মিলে স্থানীয় হতদরিদ্রদের জন্য কিছু করার পরিকল্পনা করি। পরিকল্পনা থেকেই নিজস্ব ও স্থানীয় বিত্তবানদের অর্থায়নে চলো পাল্টাই নামের সংগঠন তৈরি করি। আজকে ১০ টাকায় দরিদ্রদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করেছি। সবাই খুব খুশি হয়েছে।’
রাড়িপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমা আক্তার বলেন, ‘রাড়িপাড়া ইউনিয়নে এই ধরনের মহতী উদ্যোগ এই প্রথম। যুবকদের শুভকামনা জানাই।’ ভবিষ্যতে এই ধরনের উদ্যোগে যুবকদের পাশে থাকার আশ্বাস দেন এই জনপ্রতিনিধি।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩৪ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে