
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে সাতটি দ্বিখণ্ডিত স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার রাতে বিজিবি-৪৭ কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (পিএলসি) মাহাবুব মর্শেদ রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সীমান্তবর্তী চিলমারি ইউনিয়নের সুকারঘাট এলাকা থেকে তাঁদের স্বর্ণের বারসহ জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মরারপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে নজরুল ইসলাম (২০) ও কাজল বিশ্বাসের ছেলে সেলিম রেজা (২২)। তাঁদের বিরুদ্ধে দৌরলতপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি ও উদ্ধার করা স্বর্ণের বার ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক ব্যক্তিদের কাছ থেকে ১ কেজি ৩৭৩ গ্রাম ওজনের সাতটি দ্বিখণ্ডিত স্বর্ণের বার জব্দ করা হয়। এ ছাড়া দুটি মোটরসাইকেল, দুটি স্মার্ট মোবাইল ফোনসহ সিম কার্ড, নগদ এক হাজার ২২০ টাকা জব্দ করা হয়। জব্দ করা মালামালের মূল্য ১ কোটি ৪২ লাখ ১৯ হাজার ৫২৭ টাকা।
বিজিবি-৪৭ কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (পিএসসি) মাহাবুব মর্শেদ রহমান বলেন, ভারতে পাচারকালে দৌলতপুর সীমান্ত থেকে ১ কেজি ৩৭৩ গ্রাম ওজনের সাতটি দ্বিখণ্ডিত স্বর্ণের বার জব্দ করা হয়। এ সময় জড়িত দুজনকে আটক করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে