কুষ্টিয়ার ভেড়ামারায় ব্যাটারি চালিত ভ্যান ও ট্রলির সংঘর্ষে আব্দুল মালেক (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুর ১২টার দিকে ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওয়া খালি মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক উপজেলার ধরমপুর ইউনিয়নের হিসনাপাড়া গ্রামের মনিরউদ্দিনের ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
ভেড়ামারায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ভ্যান ও ট্রলির সংঘর্ষে ভান চালক অব্দুল মালেক ঘটনাস্থলেই নিহত হন। ঘটনাস্থল থেকে চাল ভর্তি ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে