
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে চিকিৎসক সমাজ ও খুলনাবাসী। আজ সোমবার বেলা পৌনে ২টায় ‘খুলনাবাসী’র ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে ভিসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগ দাবি করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘দলীয় বিবেচনায় এবং আলোচিত শেখ বাড়ির আশীর্বাদপুষ্ট অযোগ্য মাহবুবুর রহমানকে এই বিশ্ববিদ্যালয়ে ভিসি বানিয়েছে। দুর্নীতিবাজ এই ভিসির তত্ত্বাবধানে যেভাবে বিশ্ববিদ্যালয় চালনা করা হচ্ছে আমরা চিকিৎসক সমাজ উদ্বিগ্ন।’
বক্তারা বলেন, এই বিশ্ববিদ্যালয়ে আওয়ামী আমলে অবৈধ নিয়োগকে সম্পূর্ণ বিলুপ্তি করতে চায় খুলনার জনগণ। তাঁরা বলেন, ‘একটি বিশেষ বাড়ির কোনো নিয়োগকে আমরা মানতে পারি না এবং মানব না। মানববন্ধনে চিকিৎসকেরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।’ না হলে সাধারণ চিকিৎসক সমাজ খুলনাবাসীকে সঙ্গে নিয়ে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে হুঁশিয়ারি দেন।
রকিবুল ইসলাম মতির সঞ্চালনায় মানববন্ধনের সভাপতিত্ব করেন বিএমএর সাবেক সভাপতি ডা. রফিকুল ইসলাম বাবুল, ড্যাব খুলনার সাংগঠনিক সম্পাদক ডা. এস এম আকরামুজ্জামান, খুলনা বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক ডা. এনামুল কবির, ডা. বাপ্পি, ডা. আমান, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মনিরুজ্জামান প্রমুখ।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে