
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগের নেতারা বলেছিলেন তাঁরা যদি ক্ষমতা থেকে বিদায় নেন তাহলে দুই দিনের মাথায় তাঁদের দলের ৫ লাখ নেতা-কর্মীকে আমরা খুন করে ফেলব। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এমন কিছু হয়নি। আমরা চাই না আমাদের প্রতিপক্ষ হলেও আমরা কারও ওপর অবিচার করি।’
গতকাল শুক্রবার রাতে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
আমিরে জামায়াত বলেন, ‘আমরা এও বলেছি, হাজার হাজার মামলা আমরা করব না। আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে মামলা করব। কিন্তু একজন নিরপরাধ মানুষকেও আমরা মামলার আসামি করব না। কারণ আল্লাহর আদালতে আমাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিবেকের কাঠগড়ায় আমরা পরাজিত হয়েছি।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘চাঁদাবাজি আমাদের কাজ না, ঘুষ বাণিজ্য আমাদের কাজ না, মামলা বাণিজ্য আমাদের কাজ না। অতীতের সরকার করেছে বলে মানুষ তাদের ওপর ক্ষেপে গিয়ে আজকে এ পরিণতি হয়েছে। সেই কাজ যারা করবে ভবিষ্যতে তাদেরও একই রাস্তা ধরতে হবে।’
জামায়াতে এই নেতা আরও বলেন, ‘যে পুলিশ আমাদের এত কষ্ট দিয়েছে, সে পুলিশকে সহযোগিতা করার জন্য আমরা নির্দেশ দিয়েছি। সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে পুলিশের প্রয়োজন আছে। থানা ক্ষতিগ্রস্ত হয়েছে। বসার মতো চেয়ার টেবিল পর্যন্ত নেই। আমাদের শাখাগুলোকে নির্দেশনা দিয়েছিলাম, আমাদের ফান্ড থেকে চেয়ার টেবিল কিনে থানায় পৌঁছে দিয়ে আসো কাজ শুরু হোক। তাদের আশ্বস্ত করেছিলাম যে, আপনারা কাজ করেন থানার ভেতরে, আমরা বাইরে পাহারা দেব।’
কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে দুর্নীতি ও শোষণমুক্ত বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, শামিম সাঈদীসহ সুধীজনেরা। এ সময় জেলা, উপজেলা, শহর ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে