
সাতক্ষীরার তালায় একটি সরকারি প্রাথমিক স্কুলের গ্রিল কেটে ১৫টি ফ্যান, দুইটি পানির মোটর, নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি হয়েছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ সোমবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্কুলের প্রধান শিক্ষক তৃপ্তি রানী দাশ বলেন জানান, বর্তমান স্কুলে রমজানে ছুটি চলছে। খবর পেয়ে সোমবার সকালে বিদ্যালয় এসে দেখি এ ঘটনা। চোরচক্র গ্রিল কেটে ১৫টি ফ্যান, দুইটি পানির মোটর, নগদ টাকা, ওয়ারিং সামগ্রী, পানির ফিটিংসহ প্রায় দুই লাখ টাকার উপকরণ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসারকে অভিহিত করা হয়েছে এবং তালা থানায় একটি জিডি করা হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে