
টানা বৃষ্টিতে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাসে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে পানি ঢুকে পড়ায় শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছেন। তবে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম ক্যাম্পাস ঘুরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীরা বৃষ্টিতে সৃষ্ট তাঁদের নানা সমস্যা ও দুর্ভোগের কথা তুলে ধরেন। তিনি হলের দায়িত্বরত কর্মকর্তাদের দ্রুত পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘কয়েক দিনের টানা বৃষ্টিতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ময়ূর নদের পানি উপচে পড়ছে। ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং হলের কক্ষে পানি ঢুকে পড়ায় শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছে। এই দুর্ভোগ লাঘবে দ্রুত পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বৃষ্টি বন্ধ হলে বিশ্ববিদ্যালয় থেকে পানি নদীতে নেমে যাবে। তখন সমস্যা অনেকটাই কমে যাবে। তবে আপাতত হলের কক্ষ থেকে পানি বের করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এ সময় খানজাহান আলী হলের সহকারী রেজিস্ট্রার মিজানুর রহমান খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক মুহিব্বুল্লাহসহ হলের আবাসনরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে ড. মো. রেজাউল করিম ময়ূর নদের পানি যাওয়ার বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের সংযোগ খাল পরিদর্শন করেন। এ সময় তিনি খালের বিভিন্ন অংশ দখল করে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা–দোকানমালিকদের সঙ্গে কথা বলেন এবং পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করে দেওয়ার অনুরোধ করেন। তিনি এ বিষয়ে জেলা প্রশাসককে ব্যবস্থা গ্রহণের জন্য পত্র দেওয়া হবে বলেও জানান।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে