
বাগেরহাটের কচুয়া উপজেলায় বলেশ্বর ও ভৈরব নদের তীর দীর্ঘদিন পর পরিষ্কার করা হয়েছে। আজ শনিবার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে কচুয়া জিরো পয়েন্ট থেকে এই কার্যক্রম শুরু হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে অংশ নেন প্রশাসনের কর্মকর্তা, জেবি ব্যবসায়ী গ্রুপ, টিম কচুয়া, বিডি ক্লিনসহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা।
স্বেচ্ছাসেবকেরা জমে থাকা ময়লা বস্তায় ভরে নির্দিষ্ট স্থানে ফেলে দেন। পরবর্তীকালে এসব বর্জ্য প্রক্রিয়াজাত করে কাজে লাগানো হবে বলে জানান তাঁরা। দীর্ঘদিন পর বাজার পরিষ্কার হওয়ায় স্থানীয় বাসিন্দা এবং স্বেচ্ছাসেবকদের মধ্যে আনন্দ দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা শেখ সুজন বলেন, ‘স্বেচ্ছাশ্রমে সবাই একত্রে কাজ করছে, যা পরিবেশের জন্য উপকারী। ভবিষ্যতে আমরা একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারব।’
উপজেলা প্রশাসন জানিয়েছে, ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নদের তীর নোংরা করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বাজার বণিক সমিতির সদস্যসচিব সরদার সুমন বলেন, ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে বলা হয়েছে। নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ (ইউএনও) বলেন, ‘নদীর তীর পরিষ্কার রাখতে মাইকিং করা হচ্ছে এবং ব্যবসায়ীদের ঝুড়ি বিতরণ করা হয়েছে। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এদিন দুই শতাধিক স্বেচ্ছাসেবক বলেশ্বর ও ভৈরব নদের প্রায় দুই কিলোমিটার তীর পরিষ্কার করেছেন।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে