ঝিনাইদহের মহেশপুরের আমিননগর গ্রামে পারিবারিক জমিসংক্রান্ত বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে বাবা মান্নানের (৬৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, মৃত মান্নান উপজেলার আমিননগর গ্রামের মৃত আবদেল মণ্ডলের ছেলে। তবে ঘটনার পর থেকেই ছেলে মফিজুল পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পিতার জমি নিয়ে মফিজুল ও অন্য ভাইদের মধ্যে দুপুরে কথাকাটাকাটি শুরু হয়। এ সময় বিষয়টি পরে সমাধান করা হবে বলে মান্নান ছেলেদের থামতে বলেন। এতে উত্তেজিত হয়ে ছেলে মফিজুলের কাছে থাকা লাঠি দিয়ে বাবাকে পিটিয়ে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান মান্নান।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় অভিযুক্ত পলাতক মফিজুলকে আটকের চেষ্টা চলছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে