যশোরের ঝিকরগাছায় শত্রুতাবশত পুকুরে বিষ দিয়ে এক খামারির প্রায় ২৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ নিয়ে ছয় বছরে ক্ষতিগ্রস্ত এই খামারির পুকুরে তিনবার বিষ দেওয়া হয়েছে।
সর্বশেষ গতকাল মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা পুকুরে গ্যাস ট্যাবলেট (বিষ) দিয়ে মাছ নিধন করে। ক্ষতিগ্রস্ত মাছের খামারি হলেন উপজেলার সদর ইউনিয়নের চাপাতলা গ্রামের মো. আব্দুল কাদের। পুকুরটি তাঁর বাড়ির পাশে।
ক্ষতিগ্রস্ত খামারি আব্দুল কাদের বলেন, গতকাল রাতে দুর্বৃত্তরা পুকুরে গ্যাস ট্যাবলেট (বিষ) দেয়। এতে বিষক্রিয়ায় পুকুরে থাকা কার্পজাতীয় মাছ মরে ভেসে ওঠে। কিছু মাছ মরে পানির নিচে তলিয়ে যায়। আজ সকালে টের পাই। তিন বিঘা জলাশয়ে (পুকুর) এক কেজি ওজনের ৫ হাজার পাঙাশ, ১৫ হাজার ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের তেলাপিয়া (মনোসেক্স) ও ৪০ হাজার থ্রি জি জাতের রুই মাছ ছিল। এসব মাছে খাদ্য ও পরিচর্চা দিয়ে ২০ লাখ টাকা খরচ হয়েছে। মাসখানেক পর মাছ বিক্রি করতে পারতাম।
আব্দুল কাদের আরও বলেন, মাছ ছাড়াও পুকুরের পানিতে থাকা সাপ ও অন্যান্য কীটও মরে ভাসতে দেখা গেছে। এতে আমার প্রায় ২৫ টাকার ক্ষতি হয়েছে। ২০১৮ ও ২০২৩ সালেও শত্রুতা করে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করা হয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুকুর পরিদর্শনে পুলিশ পাঠিয়েছিলাম। অভিযোগ পেলে তদন্ত পূর্ব ব্যবস্থা নেওয়া হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে