পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কাঁকড়া শিকারে যাওয়া মফিজুর রহমান (৩৩) ও মৃণাল সরদার (৩২) নামের দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কোষ্টাখালী খাল থেকে চার বন্দুকধারী মুক্তিপণের দাবিতে তাঁদের অপহরণ করে।
এ সময় জয়দেব, মুকুল, রেজাউল নামের আরও তিন জেলেকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় ওই বনদস্যুরা। মফিজুর ও মৃণাল যথাক্রমে শ্যামনগর ও কয়রা উপজেলার বাসিন্দা।
ফিরে আসা জেলে আব্দুর রহিম বলেন, তাঁরা দুই দিন আগে সুন্দরবনে কাঁকড়া শিকারে যান। গতকাল বুধবার রাতে ও আজ বৃহস্পতিবার সকালে সুন্দরবনের কোষ্টাখালী ও চুনকুড়ি নদী থেকে অজ্ঞাতপরিচয় চারজন তাঁদের পাঁচজনকে জিম্মি করে। একপর্যায়ে মাথাপিছু ১০ হাজার করে টাকা নিয়ে তিনজনকে ছাড়লেও মফিজুর ও মৃণালকে তারা জিম্মি করে রাখে।
আরেক জেলে আবুল বাসার বলেন, জেলেদের জিম্মি ঘটনায় চারজন জড়িত। একটি ডিঙি নৌকায় অবস্থান করলেও তাঁদের কাছে দুটি একনলা বন্দুক রয়েছে। শুরুতে নৌকাপ্রতি ৫০ হাজার টাকা দাবি করলেও পরবর্তী সময়ে ১০ হাজার করে নিয়ে জিম্মিদশা থেকে তিনজনকে মুক্তি দিয়েছে। জিম্মি করার পরপরই সব জেলেকে গরানের লাঠি দিয়ে মারধর করা হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক হাসানুর রহমান বলেন, কোনো জেলে জিম্মি হওয়া বা মুক্তিপণ দিয়ে ফিরে আসার ব্যাপারে কেউ অভিযোগ করেনি। তবে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছেন বলে উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি নিয়ে কোনো জেলে পরিবার থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে