চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের ৫ দিন পর মাথাভাঙ্গা নদী থেকে পপি খাতুন (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার ভাংবাড়িয়া গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্বামীসহ দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত পপি খাতুন একই উপজেলার নগরবোয়ালিয়া গ্রামের তুহিন আলীর স্ত্রী।
নিহত গৃহবধূর বাবা নেকবার ভোলার অভিযোগ করে বলেন, ‘সম্প্রতি বিদেশ যাওয়ার জন্য তুহিন আমাদের কাছে টাকা চায়। আমরা টাকা দিতে না পারায় পপিকে মারধর শুরু করে সে। গত বুধবার সন্ধ্যায় স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয় পপি। তাঁকে খুঁজে না পেয়ে গত রোববার রাতে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিই। পরে সোমবার বিকেলে জানতে পারি পপির মরদেহ নদীর পানিতে ভাসছে। তাঁর গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।’
আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম জানান, বিকেলে ভাংবাড়িয়া গ্রামের ফেরিঘাট কারিগরপাড়ার মাথাভাঙ্গা নদীতে এক নারীর মরদেহ ভাসছে-এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ওই ঘটনায় নিহত পপির স্বামী তুহিন ও এক প্রতিবেশীকে আটক করা হয়েছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে