
বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার পুলিশ তাদের জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মো. ওসমান গনি জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী আব্দুল ওয়াদুদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯ নেতা কর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে। দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
আদালত সূত্রে জানা যায়, গত বছর ২৮ অক্টোবর ঢাকার সমাবেশ শেষে জামায়াত-বিএনপির নেতা কর্মীরা ফেরার পথে তাদের ওপর হামলা করে আসামিরা। এ ঘটনায় ১৯ নভেম্বর আদালতে মামলা করেন শরণখোলার উত্তর সাউথখালী এলাকার আবু বক্কর সিদ্দিক নামে এক জামায়াত নেতা।
বাদী আবু বক্কর সিদ্দিক বলেন, ‘ঢাকার সমাবেশ থেকে ফেরার সময় রায়েন্দা মাছ বাজারে আমাদের ওপর হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। এ ঘটনায় আমিসহ ৮ জন মারাত্মক আহত হই। দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয়েছিল আমাদের। তাদের প্রভাবে কোথাও অভিযোগ পর্যন্ত দিতে পারিনি। সরকার পতন হলে আদালতে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০-৫০ জনের নামে মামলা করি।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে