খুলনায় একরাম হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে নগরীর লবণচরা থানার উত্তর হরিণটানা হাওড়া ব্রিজ প্রেমগলিতে এ ঘটনা ঘটে।
আহত একরাম হোসেন নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার তোতার ব্রিজসংলগ্ন তোতা মিয়ার ছেলে। সংকটাপন্ন অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, একরাম পূর্ব বানিয়াখামার এলাকার একজন মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে খুলনাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মাদক কারবারকে কেন্দ্র করে গতকাল রাত ১১টার দিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করে।
একরামের ডান পা ও ডান হাত শরীরের চামড়ার সঙ্গে ঝুলে রয়েছে। মাথার মাঝ বরাবরও জখম রয়েছে। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে আইসিইউতে পাঠানো হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি (সাউথ) মনিরুজ্জামান মিঠু আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার নেপথ্যের কারণ জানতে পুলিশ কাজ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২০ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৩ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে