
যশোরের অভয়নগরে সন্ত্রাসীদের গুলিতে খুলনার ফুলতলার আওয়ামী লীগ ও যুবলীগের নেতা গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার রাজঘাট এলাকার একটি চায়ের দোকানে বসে গল্প করার সময় সন্ত্রাসীরা এ হামলা চালায়। গুরুতর অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ দুজন হলেন খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা হেদায়েত হোসেন লিটু ও দামোদর ইউনিয়ন যুবলীগের সভাপতি খায়রুজ্জামান সজীব ভূঁইয়া।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতা লিটু, যুবলীগ নেতা সজীব ও তাঁদের সহযোগী নাসিম মোল্লা গতকাল শুক্রবার রাত ৯টার দিকে যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট এলাকার মোস্তাকের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় দুই-তিনজন সন্ত্রাসী এসে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তাতে লিটু ও সজীব গুলিবিদ্ধ হন।
স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয় লোকজন তাঁদের দ্রুত খুলনার দুটি হাসপাতালে নিয়ে যায়। দুজনেরই পেটে গুলি লেগেছে। এর মধ্যে লিটুর অবস্থা আশঙ্কাজনক।
এদিকে অভয়নগর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে পুলিশ পিস্তলের পাঁচ রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।
তবে এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, রাত সোয়া ৮টার দিকে মোটরসাইকেলে যাওয়ার পথে সন্ত্রাসীরা ওই তিনজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাতে তিনজনই গুরুতর আহত হন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে