
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভুসির বস্তায় অভিনব কায়দায় পাচারকালে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ৬ বিজিবি। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে দামুড়হুদা উপজেলার সুলতানপুর বিওপির ঝাঝাডাঙ্গা গ্রাম থেকে এই স্বর্ণের বার উদ্ধার হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের চালান পাচার হচ্ছে- এমন গোপন সংবাদে ঝাঝাডাঙ্গা গ্রামে বিজিবি অভিযান চালায়। এ সময় বিজিবি সীমান্ত পিলার ৭৮ /৬-আর হতে প্রায় ৩০০ গজ বাংলাদেশের ভেতরে ঝাঝাডাঙ্গা গ্রামের চার রাস্তার মোড়ে পাকা রাস্তার পাশে অবস্থান নেয়।
বেলা ৩টার দিকে এ এলাকা দিয়ে ব্যাটারিচালিত একটি ভ্যান নাস্তিপুর সীমান্ত এলাকার দিকে যেতে দেখে সন্দেহ হয়। তখন বিজিবির টহলদল ওই ব্যাটারিচালিত ভ্যানটি গতিরোধ করে। তখন ভ্যানে অবস্থানরত এক ব্যক্তি টহল দলকে দেখতে পেয়ে দ্রুত ভ্যান থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ভ্যানের ওপরে একটি গমের ভুসির বস্তা জব্দ করে।
ভ্যানে অবস্থানরত অন্যান্য আরোহীদের বস্তার ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা বস্তাটি পালিয়ে যাওয়া ব্যক্তির বলে টহল দলকে জানায়। পালিয়ে যাওয়া ব্যক্তির পরিচয়ের ব্যাপারে টহল দল তাদের জিজ্ঞাসা করলে তারা পলাতক ব্যক্তিকে চেনেন না বলে জানান। পরে জব্দকৃত গমের ভুসির বস্তাটি তল্লাশি করে ৩ কেজি ১৬৩ গ্রাম ওজনের ছোট বড় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৫৫ লাখ টাকা।
মোহাম্মাদ জাহিদুর রহমান আরও জানান, এ ব্যাপারে চুয়াডাঙ্গা-৬ বিজিবির নায়েক দিদার বাদশা বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করে আটককৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে