
সাতক্ষীরায় চাঁদার ১০ লাখ টাকা না পেয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ‘বন্দুকযুদ্ধের’ নামে লিয়াকত সরদার নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগে সাতক্ষীরার সাবেক পুলিশ সুপারসহ সাতজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা গ্রামের নিহত লিয়াকত সরদারের স্ত্রী আকলিমা খাতুন বাদী হয়ে আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা করেন।
বিচারক মো. নজরুল ইসলাম অভিযোগের বিষয়ে খুলনার ডিআইজিকে নিজে অথবা অভিযুক্ত ব্যক্তিদের পদমর্যাদার নিচে নয়, এমন কোনো পুলিশ কর্মকর্তার মাধমে তদন্ত করে আগামী ২১ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন তৎকালীন এসপি মো. মঞ্জুরুল কবীর (মামলায় এই নাম উল্লেখ করা হলেও ঘটনার সময় এসপি ছিলেন অন্য একজন), সাতক্ষীরা সদর সার্কেলের সাবেক সহকারী পুলিশ সুপার (পদোন্নতি পেয়ে সাতক্ষীরার পুলিশ সুপার) কাজী মনিরুজ্জামান, সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক, সদর থানার সাবেক উপপরিদর্শক (এসআই) কালাম, একই থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল মালেক, সদর উপজেলার বাঁশদহা কাজীপাড়ার মো. জব্বার সরদারের ছেলে আব্দুল খালেক ও একই গ্রামের কামরুল শেখের ছেলে বিপুল শেখ।
মামলার বিবরণে জানা যায়, মামলার বাদী আকলিমা খাতুনের স্বামী লিয়াকত সরদার গরু ব্যবসায়ী ছিলেন। তাঁর ব্যাবসায়িক অংশীদার ছিলেন আসামি আব্দুল খালেক। আব্দুল খালেক গরু চালানের বিষয়ে সব তথ্য ৭ নম্বর আসামি বিপুলকে দেন। বিপুল বিষয়টি সোর্স হিসেবে তৎকালীন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হককে অবহিত করেন। এমদাদুল হকের নির্দেশে এসআই কালাম ও এএসআই মালেক ২০২০ সালের ১৬ জুলাই দুপুরে লিয়াকতের বাড়িতে গিয়ে গরু বিক্রির কমিশন হিসাবে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তা না হলে প্রাণনাশের হুমকি দেন।
পরে লিয়াকত সরদার বিষয়টি নিয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ দেন। এ ঘটনাই তাঁর জন্য কাল হয়ে দাঁড়ায়। ২৯ জুলাই রাতে লিয়াকতকে ধরে নিয়ে যায় পুলিশ। ৩০ জুলাই সকালে বাদী ও সাক্ষীরা লিয়াকত সরদারকে কয়ার বিল নামক স্থানে গুলিবিদ্ধ মৃত অবস্থায় দেখতে পান। আসামিরা লিয়াকত সরদারের কাছে সুবিধা চেয়ে না পাওয়ায় হেফাজতে নিয়ে অস্ত্র উদ্ধারের নামে নাটক সাজিয়ে গুলি করে হত্যা করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
সাতক্ষীরা জজকোর্টের আইনজীবী জি এম জাকির হায়দার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে