লনায় মাদকাসক্ত ছেলের দায়ের কোপে এক নারী গুরুতর জখম হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে নগরীর মির্জাপুর সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত নারীর নাম মিনা বেগম (৫০)। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁর অবস্থা খুবই সংকটাপন্ন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আকবর সরকারকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রোববার রাতে মির্জাপুর রোড থেকে একজন খুলনা সদর থানায় ফোন করে ঘটনাটি আমাদের অবগত করলে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়। মারাত্মক জখম অবস্থায় মিনা বেগমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।’
ওসি জানান, আকবর দা দিয়ে মিনাকে পরপর তিনটি কোপ দেয়। আকবর মাদকাসক্ত এবং মানসিকভাবে অসুস্থ। এ ঘটনার পর এলাকাবাসী আকবরকে ধরে মারধর করে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে