খুলনা মহানগরীর দৌলতপুর রেলস্টেশন-সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মো. হেলাল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হেলাল রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সকাল ৮টা ৩০ মিনিটে সার্জারি বিভাগের ৯-১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
নিহত হেলালের বাড়ি খুলনার তেরখাদা উপজেলার মধুপুর গ্রামে। তিনি পেশায় খালাসি হিসেবে সাহা চন্দ্রপুর ঝুট প্রেসে কর্মরত ছিলেন।
ঘটনার বিষয়ে দৌলতপুর থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত পথচারী সকাল ৮টার কিছুক্ষণ আগে ট্রেনলাইন পার হচ্ছিলেন। এ সময় তিনি ট্রেনের ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে পায়ে ও মাথায় আঘাত পান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে