চুয়াডাঙ্গার জীবননগরে বাসচাপায় সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে জীবননগর পশু হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রহম আলী (৯৫)। উপজেলার কেডিকে ইউনিয়নের কাশীপুর মাঠপাড়ার এলাহী বক্সের ছেলে। তিনি কেডিকে ইউনিয়ন পরিষদের সাবকে সদস্য।
কেডিকে ইউনিয়ন পরিষদের সদস্য রুবেল হোসেন জানান, রহম আলী বাইসাইকেল নিয়ে জীবননগর পশু হাসপাতালের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় জীবননগর থেকে হাসাদাহগামী ফাহিম ফয়সাল নামের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পলাতক রয়েছেন। তাদের আটকে চেষ্টা চলছে।
ওসি আরও জানান, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে