সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে ধর্মীয় আচার-অনুষ্ঠান মানুষ একসঙ্গে পালন করতে পারছে। ধর্মীয় প্রতিষ্ঠানে অভূতপূর্ব উন্নতি হচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যাকে আবারও ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
আজ শুক্রবার উপজেলার সাজিয়াড়া রাজবংশী পাড়া সর্বজনীন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে, তিনি আরজি ডুমুরিয়া রাজবংশী পাড়ার নির্মাণাধীন মন্দির ও রাস্তা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, জামিরা ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, সদর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল গফ্ফার গাজী, ইউপি সদস্য লুৎফর রহমান মোড়ল, দেবাশীষ মন্ডল, নীলপদ দাস, প্রভাষক সমির দে গোরা, ব্যাংকার মুকুন্দ দাস, মানিক বিশ্বাস, পংকজ দাস প্রমুখ।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে