
জাতীয় পার্টির কেন্দ্রীয় ও খুলনা কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার সঠিক তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়েছে।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু।
তিনি বলেন, আওয়ামী লীগ তথা ফ্যাসিবাদের কথিত দোসর আখ্যা দিয়ে জনগণ থেকে জাতীয় পার্টিকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চলছে। খুলনায় হামলার সঙ্গে ছাত্র-জনতা জড়িত নয়। পার্টি অফিস দখলে নিতে তৃতীয় পক্ষ এ হামলা চালিয়েছে।
তিনি শনিবারের ঘটনা বর্ণনা করে বলেন, হামলাকারীরা মূল্যবান কাগজপত্রসহ ২৫ হাজার ২৯০ টাকা লুট করে নিয়ে যায়।
এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম মধু বলেন, ‘বিগত দুটি জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি যেতে চায়নি। আমাদের জোর করে নিয়ে যাওয়া হয়েছে। জাপার চেয়ারম্যান জি এম কাদের গত ৩ জুলাই জাতীয় সংসদে এবং বিভিন্ন সভা-সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার পক্ষে কথা বলেছেন। এমনকি রংপুরে আবু সাঈদ হত্যার পর জাতীয় পার্টিই প্রথম ছাত্র-জনতার আন্দোলনে একাত্মতা প্রকাশ করে রাজপথে নামে। ছাত্র-জনতার আন্দোলনে আমাদের পার্টির দুজন কর্মী শহীদ হয়েছেন। আমাদের কর্মীরা আন্দোলনরত ছাত্রদের মাঝে পানি ও খাবার বিতরণ করেছেন। আলোচিত ঢাকার হেফাজতের আন্দোলনেও জাতীয় পার্টির সক্রিয় অংশগ্রহণ ছিল। কিন্তু তারপরও আমাদের ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে।’
সংবাদ সম্মেলনে জাপার জেলা ও মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১৮ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে