
মা, বাবা, ছোট ভাই ও স্ত্রী নিয়ে শাহরিয়ার সোহানের (২৮) পরিবার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। পড়াশোনার পাশাপাশি চাকরি করতেন একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে। কোটা আন্দোলনে তিনি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ছিলেন। গতকাল মঙ্গলবার ঢাকার সিএমএইচ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
গত ১৯ জুলাই সন্ধ্যায় ঢাকার রামপুরা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার একটি মিছিল থেকে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে ছাত্রদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় সোহান গুলিবিদ্ধ হয়।
মাগুরা শ্রীপুর উপজেলার মহিলা কলেজসংলগ্ন সোহানের বাড়ি। তাঁর পরিবার থেকে জানা যায়, সেদিন কোম্পানির কাজ শেষে বাসায় ফেরার পথে হঠাৎ একটি গুলি তাঁর পাঁজর দিয়ে ঢুকে মেরুদণ্ডের হাড়ে আটকে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘ ৩৯ দিন শরীরে বুলেট রেখে শেষ পর্যন্ত গতকাল রাতে ঢাকার সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে অস্ত্রোপচার কক্ষে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।
এত দিন পাঁজরে গুলি নিয়ে জীবনের সঙ্গে যুদ্ধ করছিলেন ছেলে সোহান। এই বলে হাহাকার করে বাবা শাহ সেকেন্দার আলী বলেন, ‘আমরা খুব কষ্টে দিনপার করতাম। বড় ছেলেটিই সব দেখত। ওর স্ত্রী ও বারবার মূর্ছা যাচ্ছে। আমাদের পরিবারে ভয়াবহ দুর্দশা নেমে এল।’
সোহানের সম্পর্কে নানা স্থানীয় সংবাদকর্মী আশরাফ হোসেন পল্টু বলেন, ‘পুরো সংসার তার ওপর নির্ভরশীল ছিল। এখন তাদের কীভাবে চলবে? একটি গুলিই তাদের সব শেষ করে দিয়েছে।’
এদিকে তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর সংবাদ শোনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ তাঁকে দেখতে ঢাকা সিএমএইচ হাসপাতালে যান।
আজ বুধবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় তাঁর। পরে বিকেল ৫টার দিকে নিজ এলাকা শ্রীপুর পূর্বপাড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে শ্রীপুর পূর্বপাড়া সম্মিলিত কবরস্থানে মরহুমের দাফনের কথা রয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে