খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি নিষিদ্ধ, উপাচার্য, সহ-উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবি নিয়ে আগামীকাল রোববার সকাল সাড়ে ৬টায় প্রেস ব্রিফিং করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর সকাল ৭টায় প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশে রওনা হবেন তাঁরা। আজ শনিবার সন্ধ্যায় কুয়েটে আন্দালনরত শিক্ষার্থী রাহাত এ তথ্য জানিয়েছেন। শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে ক্যাম্পাসের পরিস্থিতি তুলে ধরে ভিসির পদত্যাগসহ ছয় দফা দাবি তুলে ধরবেন।
এদিকে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, উপাচার্য, সহ-উপাচার্যের পদত্যাগসহ ৬ দফা দাবিতে কুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও দেয়ালে দেয়ালে পোস্টারিং করেছেন শিক্ষার্থীরা। শনিবার দুপুর সাড়ে ১২টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। এর আগে ক্যাম্পাসের দেয়ালে ব্যাপক পোস্টারিং করা হয়।
এর আগে গতকাল শুক্রবার রাতে উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তবে ওই সময় উপাচার্য মো. মাসুদ বাসভবনে ছিলেন না। তিনি ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।
এদিকে কুয়েটে সংঘটিত সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষক সমিতি। শুক্রবার এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়। সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় শিক্ষক সমিতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। একই সঙ্গে কিছু শিক্ষার্থী উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত ও অশোভন আচরণ করেছেন। এ ঘটনারও তীব্র নিন্দা জানিয়েছে সমিতি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে