খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবসা প্রশাসন বিভাগের ছাত্র অর্ণব কুমার হত্যা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি আটকের পর ইনসান শরীফ নামের ওই ব্যক্তিকে আজ রোববার গ্রেপ্তার দেখানো হয়েছে। এ নিয়ে এই মামলায় এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার হয়েছেন।
ইনসান শরীফ সোনাডাঙ্গা তৃতীয় আবাসিক এলাকার একটি বাড়ির ভাড়াটে মোশারেফ হোসেনের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সোনাডাঙ্গা মডেল থানার এসআই আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১০ ফেব্রুয়ারি রাতে ময়ূরব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দুটি কার্তুজসহ শরীফকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অনেক কিছু স্বীকার করলেও হত্যায় সম্পৃক্ততার কথা স্বীকার করেননি।
এসআই আশরাফুল আলম বলেন, ‘অর্ণব হত্যাকাণ্ডের মামলা স্পর্শকাতর। যথেষ্ট দায়িত্বের সঙ্গে আমরা কাজ করছি। যেখানে যে তথ্য পাচ্ছি, তা গুরুত্বের সঙ্গে দেখছি।’
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘গোলাম রাব্বানি ছাড়া গ্রেপ্তার হওয়া অন্যরা বিভিন্ন মামলার আসামি। তাঁরা সবাই সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রফেশনাল। আমাদের কাছে তাঁরা ঘটনার বিবরণ দিলেও আদালতে স্বীকারোক্তি দেননি। তবে শিগগিরই এ হত্যাকাণ্ডের রহস্য নগরবাসীর কাছে প্রকাশ করা হবে।’
উল্লেখ্য, খুবি ছাত্র অর্ণবকে গত ২৪ জানুয়ারি রাত পৌনে ৯টার দিকে প্রথমে গুলি ও পরবর্তী সময়ে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন রাতে অর্ণবের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে