
চুয়াডাঙ্গার জীবননগরে ফেনসিডিলসহ মো. সুমন আলী (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জীবননগর পৌরসভার রাজনগরপাড়া থেকে তাঁকে আটক করে পুলিশ।
আজ বুধবার সকালে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) খন্দকার গোলাম মওলার নির্দেশে জীবননগর থানা এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান চালানো হয়। গতকাল মঙ্গলবার রাত ১০টার জীবননগর পৌরসভার রাজনগর পাড়ার বালিহুদা গ্রামের সুমন আলীকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ওসি মামুন হোসেন বিশ্বাস আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার সকালে সুমন আলীকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪৩ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে