
সিআইডির ৬ কর্মকর্তা ও দুই সাংবাদিকের বিরুদ্ধে খুলনার আদালতে চাঁদাবাজির মামলা হয়েছে। আওয়ামীপন্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা ডা. ইউনুচ উজ্জামান খাঁন তারিম গত ১২ ফেব্রুয়ারি মামলাটি করেন। আজ শনিবার মামলার বিষয়টি জানাজানি হয়।
খুলনার অতিরিক্ত মহানগর হাকিম আদালতের বিচারক মো. আনিচুর রহমান মামলাটি আমলে নিয়ে আগামী ২৭ এপ্রিল সিআইডির বিশেষ পুলিশ সুপারকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন— সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা, সিআইডির এসআই মেহেদী হাসান, এসআই আতিকুর রহমান, এসআই মো. লালবুর রহমান, এসআই মিল্টন দেবনাথ, এসআই শিব্বির আহমেদ এবং একটি টেলিভিশনের দুজন রিপোর্টার।
ডা. তারিম আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক ও খুলনা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে মেডিকেল ভর্তি কোচিংয়ের সঙ্গে জড়িত।
মামলার নথি অনুসারে, ২০২১ সালের ২১ মার্চ ও ২০২৩ সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহে আসামিরা একজন সাংবাদিকের মাধ্যমে ডা. তারিমের নিকট চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কোচিং সেন্টার বন্ধ করার হুমকি দেন।
চাঁদা দিতে অস্বীকার করলে ২০২৩ সালের ১৮ আগস্ট ভোর ৬টার দিকে ডা. তারিমসহ ৬ চিকিৎসককে সিআইডি গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যায়। সেখানে তাঁদের ইলেকট্রিক শক ও হত্যার হুমকি দিয়ে প্রশ্নপত্র ফাঁসের মিথ্যা স্বীকারোক্তি আদায় করে ভিডিও ধারণ করে টিভি চ্যানেলে প্রচার করে।
আসামিরা বেআইনিভাবে ১৮ সেপ্টেম্বর ৭ লাখ এবং ২১ সেপ্টেম্বর ৩ লাখ টাকাসহ মোট ১০ লাখ টাকা নিয়ে নেয় ডা. তারিমের কাছ থেকে। এ ছাড়া রিমান্ডে নিয়ে ডা. তারিমকে শারীরিক নির্যাতন করা হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে