
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকচাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলচালক রাকিব (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় রাব্বি (১৮) নামের তাঁর সহপাঠী আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রাকিব উপজেলার গোবিন্দহুদা গ্রামের মিলনের ছেলে। আহত রাব্বি একই গ্রামের আজিমুদ্দীনের ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা-পুলিশ গিয়ে রাকিবের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আর রাব্বিকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে করে রাকিব ও রাব্বি কলেজে যাচ্ছিলেন। দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই নিহত হন রাকিব।
এ বিষয়ে জানতে চাইলে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় রাকিব নামের একজন নিহত হয়েছেন। এ ছাড়া রাব্বি নামের আরও একজন আহত হয়েছেন। লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তারা এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। তবে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে