শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আবাসিক হলসমূহ খুলে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। আজ শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকায় সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তা সমস্যায় ভুগছে। তাই আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যেকোনোভাবে আবাসিক হলগুলো খুলে দিতে হবে।
এতে আরও বলা হয়, উল্লিখিত সময় অতিক্রম হলে নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীরা নিজ দায়িত্বে হলগুলোতে অবস্থান নেওয়া শুরু করবে। এ ক্ষেত্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সব দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আজাদ বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে যদি হল খুলে না দেওয়া হয়, তাহলে আমরা শিক্ষার্থীরা নিজ দায়িত্বে হলে উঠব।’
নাম প্রকাশ না করার শর্তে আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা শিক্ষার্থীরা বাইরে নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই হল খুলে দিতে আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় দিয়েছি। এর মধ্যে হল না খোলা হলে আমরা সবাই হলে উঠব।’
এর গত ১৭ জুলাই খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্তানুযায়ী সব শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে ওই দিন বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৯ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে