খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রথম বর্ষের প্রথম টার্মের একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী প্রথম বর্ষের কোর্স রেজিস্ট্রেশন ২০ অক্টোবর শুরু হয়ে চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. সমীর কুমার সাধু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রণীত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী প্রথম বর্ষের কোর্স রেজিস্ট্রেশন (জরিমানা ছাড়া) ২০ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত, কোর্স রেজিস্ট্রেশন (জরিমানাসহ) ৩১ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত। ক্লাস গ্রহণ ২০ অক্টোবর থেকে ৯ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এবং ১৯ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত।
এ ছাড়া পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক ছুটি (পিএল) ৩১ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত, পরীক্ষা গ্রহণ ১৬ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। শীতকালীন ছুটি ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৯ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে