চুয়াডাঙ্গা: দুই দিনে দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত থেকে ৮৩ জন বাংলাদেশি ফিরেছেন। এর মধ্যে মঙ্গলবার ৭২ জন ও সোমবার ১১ জন দেশে ফিরেন। মঙ্গলবার ফেরা এক নারীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। ওই নারীকে গতকাল দুপুরেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করানো হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার বাসিন্দা এবং ভারতের দিল্লি শহরে ছিলেন। অন্যদিকে, শরীরে করোনা উপসর্গ থাকায় আরও চারজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বাকি ৭৯ জনকে রাখা হয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি)। সেখানে তাঁরা ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবেন।
বাংলাদেশে প্রবেশের পর দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তরিকুল ইসলাম ও ডা. আসিফ ইকবালের নেতৃত্বে চার সদস্যের একটি মেডিকেল টিম তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করেন। ডা. তরিকুল ইসলাম জানান, করোনা পজিটিভ ওই নারীর শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কি–না তা পরীক্ষা করে দেখা হবে।
দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম জানান, ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাস থেকে অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে যাঁরা এসেছেন তাঁদের মধ্যে ৪৬ জন পুরুষ ও ২৬ জন নারী আছেন।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ফাতেহ্ আকরাম বলেন, ভারত থেকে দেশে ফেরা এক নারীকে আইসোলেশনে রাখা হয়েছে। তবে করোনা উপসর্গ থাকা অন্য চারজনকে হাসপাতালের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে ভারতে নিয়মিত চিকিৎসা নেওয়া ক্যান্সার আক্রান্ত রোগীও আছেন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে