নোবেলজয়ী বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে একহাত নিলেন আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ। তাঁর ভাষায়, দুজনেই নোবেল বিজয়ী হলেও একজন সমাজসেবক, আর আরেকজন শোষক।
আজ বুধবার দুপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি প্রাঙ্গণে আয়োজিত দুই দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন হানিফ।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুবউল আলম হানিফ বলেন, ‘দুজনই ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী। একজন ছিলেন বাংলা সাহিত্যের ওপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আরেকজন হচ্ছেন আমাদের মাইক্রো ক্রেডিটের কারবারি, ব্যবসায়ী, যদিও তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, ড. ইউনূস সাহেব। তবে পার্থক্য ছিল এটাই—একজন সমাজসেবক, আরেকজন শোষক।’
ড. ইউনূসের ক্ষুদ্র ঋণের ধারণার সমালোচনা করে হানিফ বলেন, ‘ঠাকুর (রবীন্দ্রনাথ) ঋণ দিয়ে ফেরত না পেয়ে কারও ঘরের চাল খুলে নেননি, গরু খুলে নিয়ে আসেননি। অন্যায়–অত্যাচার করেননি ঋণের টাকার জন্য সুদের টাকার জন্য। অনেককেই মওকুফ করে দিয়েছিলেন। কিন্তু যাঁরা আমাদের আধুনিক ক্ষুদ্র ঋণের ধারক–বাহক। তাঁরা এই সুদের টাকা উদ্ধার নামে বহু মানুষের ওপর নির্যাতন–নিপীড়ন করেছেন।’
ক্ষুদ্র ঋণ নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পরিসংখ্যান তুলে ধরে হানিফ বলেন, ‘ঢাকা শহরের অন্তত পাঁচ থেকে দশ হাজার রিকশাচালক সর্বস্ব হারিয়েছে এই গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে। আমাদের পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহের একটি ইউনিয়ন থেকে প্রায় ৩৬ জন মহিলা আত্মহত্যা করেছিল সুদের টাকা ঋণের টাকা শোধ দিতে না পারে।’
জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কুষ্টিয়া–৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়। স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম।
এদিকে কবির জন্মোৎসব উপলক্ষে কুঠিবাড়িতে প্রাণ ফিরেছে। কবির নানা বাণী ও লেখনীর ফেস্টুন, চিত্রাঙ্কনসহ কুঠিবাড়ি প্রাঙ্গণ সাজানো হয়েছে নানা রঙে ও ঢঙে। দূর–দুরান্ত মানুষ এসেছেন কুঠিবাড়ি প্রাঙ্গণে। কুঠিবাড়ির সামনে উন্মুক্ত মঞ্চে পরিবেশিত হচ্ছে রবীন্দ্র সংগীত ও নৃত্য। দুই দিনব্যাপী জন্মোৎসব শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার মধ্যরাতে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে