ঈদের ছুটির মধ্যে বিশেষ ব্যবস্থায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৭৯ টন ৫০০ কেজি অক্সিজেন আমদানি হয়েছে।
দেশে চিকিৎসা খাতে অক্সিজেন চাহিদা জরুরি হওয়ায় বুধবার বিকেলে তিনজন আমদানি কারক ৯টি ট্যাংকারে অক্সিজেন আমদানি করেন।
আমদানি কারকেরা হল, বাংলাদেশের এক্সপেট্রা অক্সিজেন, লিন্ডে বাংলাদেশ ও পিউর অক্সিজেন।
এর আগে সরকারি এক নির্দেশনায় ঈদের ছুটির মধ্যে প্রয়োজন হলে অক্সিজেন আমদানি ব্যবস্থা সচল রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল বন্দরে।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) সঞ্জয় বাড়ই জানান, মঙ্গলবার থেকে শুরু হয়েছে ৪ দিনের ঈদ ছুটি। তবে দেশে করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল জরুরি অক্সিজেন আমদানির জন্য বন্দর খোলা রাখার। অক্সিজেনের চালান গ্রহণের জন্য ছুটির মধ্যেও বন্দর ২৪ ঘণ্টা খোলা রয়েছে।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার কল্যাণ মিত্র জানান, অক্সিজেনবাহী ট্যাংক বেনাপোল বন্দরে পৌঁছানো মাত্র দ্রুত কাগজ পত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে খালাস দেওয়া হয়েছে। ঈদ ছুটির মধ্যে অক্সিজেনসহ জরুরি সামগ্রী আমদানিতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতায় কাস্টমস সব সময় প্রস্তুত রয়েছে।
আমদানি কারকের পক্ষে বন্দর থেকে অক্সিজেন ছাড় কারক প্রতিষ্ঠান সিঅ্যান্ডএফ এজেন্ট রয়েল লিমিটেড এর তৌহিদুর রহমান জানান, বাংলাদেশ এবং ভারত অংশে বন্দর ও কাস্টমসের কর্মকর্তা, কর্মচারী এবং ব্যবসায়ীদের আন্তরিক সহযোগীতায় ঈদের দিন অক্সিজেন আমদানি সম্ভব হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে