
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা কখনো চাঁদাবাজি করিনি, ভবিষ্যতেও করব না। আমরা এমন একটা দেশ চাই, যেখানে ন্যায্য স্বাধীনতা চাই। যে স্বাধীনতা অপরের চরিত্র হনন করে, সেই স্বাধীনতা আমরা চাই না।’
আজ বৃহস্পতিবার মাগুরা শহরের নোমানী ময়দানে এক কর্মিসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
দীর্ঘ ১৬ বছর পর মাগুরার নোমানী ময়দানে উন্মুক্ত জায়গায় কর্মিসভার আয়োজন করে জেলা জামায়াত। আজ বেলা সাড়ে ১১টায় সেই কর্মিসভায় যোগ দেন ডা. শফিকুর রহমান। এ সময় নোমানী ময়দানে হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
জামায়াতের আমির বলেন, ‘এক যুগ আগে পিলখানায় যে হত্যাকাণ্ড ঘটেছে, তার বিচার হবে আশা করি। গুম, খুন, লুটের বিচার হবে। আমাদের সন্তানেরা এখন যা চায়, তা হলো বৈষম্যহীন সমাজ। তা-ই করা হবে। সঠিক বিচার হবে, যারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আমরা কথা দিচ্ছি, সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী বাংলাদেশ সব সময় সঙ্গে থাকবে।’
ডা. শফিক আরও বলেন, ‘আমরা কখনো চাঁদাবাজি করিনি, ভবিষ্যতেও করব না। আমরা এমন একটা দেশ চাই, যেখানে ন্যায্য স্বাধীনতা চাই। যেই স্বাধীনতা অপরের চরিত্র হনন করে সেই স্বাধীনতা আমরা চাই না। জনগণের অধিকার রক্ষায় ন্যায্য স্বাধীনতা চাই। আমার সামনে সাংবাদিক বন্ধুরা আছেন, তাঁদের স্বাধীনতাও দরকার। বিগত সরকারের আমলে গণমাধ্যমে সেন্সরশিপ ছিল।’

আমিরে জামায়াত বলেন, ‘১৯৪১ সাল থেকে জামায়াতে ইসলামের রাজনীতির পথচলা। অথচ এই ৮৪ বছরেও আমরা ক্ষমতায় যেতে পারিনি। এটা আমাদের দুর্বলতা বলা যায়। ভবিষ্যতে আমরা সবার সমর্থন পেলে সরকার গঠন করে দেখাতে চাই, ঘুষহীন সমাজ কীভাবে প্রতিষ্ঠা করতে হয়।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘বৈষম্যহীন সমাজ গড়তে ছাত্রদের সঙ্গে জামায়াতে ইসলামী একমত পোষণ করে। সব ধর্মের মানুষের নিয়ে সোনার বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী কাজ করছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে