
যশোরের ঝিকরগাছায় ‘ফ্রি ফায়ার’ গেমে আসক্ত হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে তামিম হোসেন (১৭) নামে এক কিশোর। গত এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন রয়েছে সে। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাড়িতে চিকিৎসাধীন রয়েছে। তামিম উপজেলার সৈয়দপাড়া গ্রামের সাবুর আলীর ছেলে।
তামিমের পরিবার বলছে, কিশোর তামিম দীর্ঘদিন ধরে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলত। সব সময় সে খেলা নিয়ে ব্যস্ত থাকত। পরিবারের বিধিনিষেধ উপেক্ষা করে মোবাইল গেমে পড়ে থাকত। এরপর গত বেশ কিছুদিন ধরে সে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। পরে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।
তামিম হোসেনের ভাগনে আল আমিন বলেন, ‘তামিম করোনার আগে টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত। করোনাকালীন স্কুল বন্ধ হয়ে গেলে তামিম মোবাইলে ফ্রি ফায়ার গেমে আসক্ত হয়ে পড়ে। পরে স্কুল খুললেও সে আর স্কুলে যায়নি। ধীরে ধীরে মোবাইল গেমে আসক্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।’
আল আমিন আরও বলেন, ‘গত ঈদুল ফিতরের পরের দিন থেকে তামিম একেবারে ভারসাম্যহীন হয়ে পড়ে। পরের দিন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শে বাড়িতে আছে, অধিকাংশ সময় ঘুমাচ্ছে। তবে ঘুম থেকে জেগে গেলে ফ্রি ফায়ার গেম সম্পর্কিত নানা ধরনের কথাবার্তা বলছে।’
যশোর মেডিকেল কলেজের মানসিক রোগ বিশেষজ্ঞ বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আমিনুল ইসলাম বলেন, ‘মোবাইল গেমে আসক্ত হয়ে সে ভারসাম্যহীন হয়ে পড়েছে। চিকিৎসায় ভালো হবে। সে ক্ষেত্রে অধিক ঘুমও স্বাভাবিক রাখতে হবে।’
তামিমের বাবা সাবুর আলী বলেন, ‘ছেলে গেমে আসক্ত হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে এটা আমার জন্য খুবই খারাপ খবর। সবাই যেন তাঁদের সন্তানদের মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলতে না দেয়।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে