
খুলনার রূপসায় সাত সহযোগীসহ জুনায়েদ বাহিনীর প্রধানকে অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের জুনায়েদের ডক ও জুনায়েদের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রূপসার মিলকি দেয়াড়ার শেখ নুরুদ্দীনের ছেলে মো. জোনায়েদ (৫৫), ছোট দুই ভাই মো. জাহিদুজ্জামান (৪৮) ও মো. মোশারফ হোসেন (৪২); জোনায়েদের ছেলে শেখ জিদান (২৬), লুৎফর রহমানের ছেলে মো. মিজানুর (৪৩) ও আজানুর মুন্সি (৩৬); মোজাহার উদ্দীনের ছেলে জহির উদ্দীন (৩৬) এবং আলতাফ হোসেনের ছেলে মো. মাসুদ রানা (৪০)।
অভিযানে তাঁদের কাছে থেকে দেশীয় তৈরি একটি পিস্তল, চারটি পাইপগান, একটি চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের বিষয়ে মামলা করা হবে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে