
ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা আটক হয়েছেন। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের পরীক্ষার হল থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন শাখা ছাত্রলীগের উপ-আপ্যায়নবিষয়ক সম্পাদক মাঝহারুল ইসলাম নাঈম ও সাদ্দাম হোসেন হল ছাত্রলীগ নেতা মারুফ আহমেদ। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁদের মারধর করেন।
জানা গেছে, সমাজকল্যাণ বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হলে অন্য শিক্ষার্থীদের সঙ্গে অভিযুক্ত দুই নেতা পরীক্ষা দিতে আসেন। বিষয়টি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা অনুষদ ভবনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের নেতারা উপস্থিত হয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের কাছ থেকে তাঁদের উদ্ধার করে থানায় সোপর্দ করে।
এ সময় সাধারণ শিক্ষার্থীরা বলেন, আন্দোলন চলাকালে আটক এ দুই নেতা বিভিন্নভাবে শিক্ষার্থীদের হুমকি দিয়েছেন। এর আগে তাঁরা শিক্ষার্থীদের মারধর ও ক্যাম্পাসে মারামারিতে জড়িয়েছেন। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের পরে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন। তাঁরা আজ পরীক্ষা দিতে এসে ইচ্ছাকৃতভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন। এ রকম সন্ত্রাসীরা কীভাবে পরীক্ষা দিতে আসার সাহস পায়, তা জানতে চাই।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, প্রক্টরিয়াল বডির সহায়তায় তাঁদের থানায় সোপর্দ করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে তাঁদের বিরুদ্ধে ২০১৩ সালের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। এ ছাড়া কোনো সুনির্দিষ্ট অভিযোগ জমা আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ মিনিট আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে