
সাতক্ষীরায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারী দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতক্ষীরায় জেলায় দুই নারীসহ তিনজনের মৃত্যু হলো।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জয়ন্ত কুমার সরকার।
মৃত নারীর হলেন—কলারোয়া পৌরসভার নাদোখালী এলাকার হাসানুর রহমানের স্ত্রী সোনিয়া খাতুন (৩২) ও সাতক্ষীরা সদর উপজেলার বল্লী গ্রামের সতীশ শর্মার ছেলে অমলেন্দু শর্মা (৮২)।
মেডিকেল অফিসার জয়ন্ত কুমার সরকার জানান, সোনিয়া খাতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৫ দিন আগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মঙ্গলবার ভোরে মারা যান।
তিনি আরও জানান, অমলেন্দু শর্মা তিন দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতাল গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন রোগী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
জেলা সিভিল সার্জন অফিসের সর্বশেষ ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী-জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৫০ জন। এদের মধ্যে বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৬ জন রোগী ভর্তি রয়েছেন। বাকিরা সুস্থ হয়েছেন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে