
কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ডাকা সালিসে দুই ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী।
আজ রোববার সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের গড়েরবাড়ি কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—সরফরাজ ইউসুফ শিপন (২৫) ও রবিউল ইসলাম (৫০)। তাঁদের মধ্যে শিপন ঢাবির ভূতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি গতকাল শনিবার রাতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিলেন। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরফরাজ ইউসুফ শিপন বলেন, ‘দীর্ঘদিন ধরে চাচাদের সঙ্গে জমি নিয়ে আমাদের বিরোধ চলছিল। এ নিয়ে কয়েক বার সালিসে বসেও কোনো সুরাহা হয়নি। এর আগে গত ৮ নভেম্বর আমাদের ওপর হামলা চালানো হয়। সে সময় ধারালো অস্ত্রের আঘাতে আমার শাশুড়ির দুই আঙুল কেটে অকেজো হয়ে যায়। এ ঘটনায় শ্বশুর সাইদুর রহমান বিশ্বাস বাদী হয়ে কুষ্টিয়া আদালতে মামলা করেছেন।’
তিনি বলেন, ‘আজ রোববার সকালে গ্রামবাসী ও স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে দুই পক্ষকে নিয়ে সালিস চলছিল। বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যেই চাচা মহম্মদ আলী, চাচাতো ভাই স্বপন আলী ও চাচাতো জামাতা সাইদুলের নেতৃত্বে আমাদের ওপর আবার হামলা হয়। এ সময় আমাদের পক্ষের রবিউল ইসলামের পিঠে ছুরিকাঘাত করা হয়। আমার মাথায়, পিঠে ও কানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।’
এ বিষয়ে জানতে মহম্মদ আলীকে মোবাইল ফোনে কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি মৌখিকভাবে আমাদের জানানো হয়েছে। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে